• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২৬

সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার বিতরণ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এবং নুর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার ফারভেজ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরী, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহীদ উল্লাহ, শিক্ষক নুরুউল্লাহ ও রোকেয়া বেগমসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষাবিদ ও সুধীজন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন