
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে স্থানীয় দুস্থ ও অসহায় নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অর্থ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার সামাজিক উন্নয়ন এবং নারীদের স্বাবলম্বী ও আপদকালীন সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম উপস্থিত থেকে নারীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় বক্তারা বলেন”দেশনায়ক তারেক রহমান সবসময় দেশের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছেন। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের আপদকালীন সংকট দূর করতে এই নগদ অর্থ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা। তারা জানান, বর্তমান সময়ে এই আর্থিক সহায়তা তাদের পারিবারিক ও ব্যক্তিগত জরুরি প্রয়োজন মেটাতে বড় অবদান রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে যোগ্য উপকারভোগীদের মাঝে এই অর্থ বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌ লিটন সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ রহমান মঞ্জু জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মমিন ফয়সাল।
উপজেলার সাবেক আহবায়ক ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সাহাদাত হোসেন সদস্য সচিব আবদুল বাসেদ হিরন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ও পৌর বিএনপি বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :