• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জ বসুরহাটে কুঁড়েঘর রেস্টুরেন্ট উদ্বোধন

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বসুরহাটে ভোজনরসিকদের জন্য সম্পূর্ণ নতুন ও নান্দনিক আবহে চালু হলো কুঁড়েঘর রেস্টুরেন্ট।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গ্রামীণ ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাফি বলেন,যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে গ্রাহকদের কিছুটা গ্রামীণ ও শান্ত পরিবেশের আমেজ দিতেই এই ‘কুঁড়েঘর’ থিমের পরিকল্পনা।

তবে শুধু পরিবেশেই নয়, খাবারের মানেও আনা হয়েছে বিশেষত্ব। এখানে খাঁটি বাঙালি খাবারের পাশাপাশি পাওয়া যাবে চাইনিজ, ইন্ডিয়ান এবং নানপটিসহ জিভে জল আনা সব ফাস্টফুড আইটেম।

পরিবার-পরিজন নিয়ে মনোরম ও নিরিবিলি পরিবেশে খাবার উপভোগ করার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। অভিজ্ঞ ও দক্ষ শেফদের দ্বারা সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে খাবার প্রস্তুত করা হয়।

আমরা শুধু ব্যবসাই করতে চাই না, বসুরহাটবাসীকে সাশ্রয়ী মূল্যে সেরা মানের খাবার এবং একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই।

আশা করছি, আমাদের খাবারের স্বাদ এবং আতিথেয়তা সবার মন জয় করতে পারবে।

উদ্বোধন উপলক্ষে আগামী কয়েকদিন গ্রাহকদের জন্য বিশেষ ছাড় (ডিসকাউন্ট) থাকবে বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রথম দিনেই রেস্টুরেন্টটিতে স্থানীয় ভোজনরসিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি পার্থী বেলায়েত হোসেন, বসুরহাট বাজারের ব্যবসায়ী, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আরও পড়ুন

  • . এর আরও খবর