• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুলাই, ২০২৬

বেগমগঞ্জে দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাচা সড়ক দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে অত্র ইউনিয়নের লালুর দোকান থেকে হাসান আলী ডাক্তারের বাড়ি হয়ে তালতলা রোড পর্যন্ত সড়কটি সংস্কারের দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়রা কয়েকবার নিজ উদ্যোগে এই রাস্তার সংস্কার করেন। প্রায় দেড় কিলোমিটার সড়কে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং দশ হাজার মানুষের বসবাস। এতে করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, জনগণের ভোগান্তি বন্ধ করে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর