• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুলাই, ২০২৬

বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা-এর পুনর্মিলনী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা-এর উদ্যোগে আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) অনুষ্ঠিতব্য পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) এক প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আনোয়ার হোসেন বাবু।

সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, অতিথি অভ্যর্থনা, অনুষ্ঠান পরিচালনা, সাংস্কৃতিক পরিবেশনা, লজিস্টিক ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এবারের পুনর্মিলনী। সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী ১১ জুলাইয়ের পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একটি স্মরণীয় ও সফল আয়োজনে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর