• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

সেনবাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান  উপজেলার বীজবাগে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার বীজবাগে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ইসলামী একাডেমিতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শাহানশাহ  হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ইসলামী একাডেমীর সভাপতি ও সেনবাগ উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মো. ফয়জুল ইসলাম চৌধুরী সবুজ স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করে জানান, সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে দুইজন চক্ষু বিশেষজ্ঞ  ডাক্তার মোট এক শ’ ৩০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করেন।

তারা আরো জানান,  এর মধ্যে থেকে প্রাথমিকভাবে চানি অপারেশনের জন্য ২৫ জন রোগীকে বাছাই করেন।  তাদেরকে আরো পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশনের জন্য চূড়ান্ত করা হবে। তাদেরকে চট্টগ্রামে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর