• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটির অভিষেক

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

এতে শিক্ষকদের পেশাগত অধিকার, কল্যাণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বাগানবাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আমির হোসেন (বি.এসসি.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা শাখার উপদেষ্টা মুহাম্মদ আলমগীর, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য অধ্যাপক বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আবুল বাশার, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন  ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার, শিক্ষক সমাজ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান নবনির্বাচিত ২৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর