• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

আক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে ধর্মপুরে মানববন্ধন

সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলার ৭ নম্বর ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মানববন্ধন শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা আক্তার হোসেনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সন্ত্রাস, মাদক কারবার, মাদক সেবন এবং সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

একই সঙ্গে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং যুব সমাজের সদস্যরা অংশ নেন। এ সময় তারা শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান ও বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর