• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন

উপজেলা সংবাদদাতা, চাটখিল : ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাটখিল উপজেলায় ‘কনশাস কনজ্যুমারস সোসাইটি’ (সিসিএস)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ৪ জুলাই বিকেলে চাটখিল পৌর বাজারে অবস্থিত ভোক্তা অধিকারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

৫ সদস্য বিশিষ্ট এই চাটখিল উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সিসিএস নোয়াখালী জেলার কো-অর্ডিনেটর এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক খালেদ।

এই অনুষ্ঠানে সিসিএস জেলার কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভোক্তা অধিকার সচেতনতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নোয়াখালীর সকল উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে চাটখিলে এই কমিটি গঠন করা হলো।”

নবগঠিত এই কমিটিতে মো. আবুল কালাম আজাদ-কে আহ্বায়ক এবং শাহ পরান-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফোরকানুল আলম। কমিটির অন্য দুই সদস্য হলেন— আরমান হোসেন ও নুর শাফি হাসান।

অনুষ্ঠানে কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, উপজেলায় কার্যকর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি চাটখিল উপজেলায় সাধারণ ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষা, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও বাজার মনিটরিংসহ জনসচেতনতা বৃদ্ধিতে এই কমিটি সক্রিয়ভাবে কাজ করে যাবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর