• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় পুলিশ শান্ত নামের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে একত্রিত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে পরে সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে দুর্গাপুর এলাকায়

পুনরায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশ নেন।

পরে বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান মিছিলের সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে তারা আবার ঝটিকা মিছিল করেছে বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর