• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৬

ডেল্টা এরিয়ার গরিব তিনশত পরিবারের বিদ্যুৎ সংযোগের দাবিতে প্রতিবাদ মিছিল

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার গনিপুর ইউনিয়নের ডেল্টা জুট মিল এরিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রায় তিনশত দরিদ্র পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবিতে ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

মোহাম্মদ ইসমাইল এর নেতৃত্বে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষরা অভিযোগ করেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিশুদের লেখাপড়া, দৈনন্দিন জীবনযাপন এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গরমে অসহনীয় কষ্টের পাশাপাশি রাতে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে।

এই সময় কর্মসূচির অংশ হিসেবে ডেল্টা গেইট থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে মাদক বিরোধী সমাবেশের মাধ্যমে শেষ হয়।

একই সঙ্গে ডেল্টা এরিয়ার প্রায় তিনশত পরিবারের বিদ্যুৎবিহীন অবস্থার অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় গনিপুর ডেল্টা এরিয়ার প্রায় তিনশত বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিবারের দুর্ভোগের বিষয়টি বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর কাছেও তুলে ধরা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর