• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুলাই, ২০২৬

চরমটুয়া ১নং ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পানামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক তুহিন।

চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মওদুদুর রহমান কচি সভা পরিচালনা করেন। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিরাজ।

বর্ধিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যুবদলের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দলের আদর্শ ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করে যুবদলকে আরও সুসংগঠিত করতে হবে। নতুন নেতৃত্ব গড়ে তোলা, কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের পাশে থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে ইউনিয়ন কমিটির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন