• ঢাকা
  • রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম জিহাদ (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি এলাকার আবুল খোনারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই বাড়ির মোহাম্মদ জয়নালের ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরের খাবার খাওয়ার পর বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশু জিহাদ। বিকেল আনুমানিক ৩টার দিকে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সে অচেতন হয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নিহত জিহাদের বাবা শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ জয়নাল বলেন, দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিম জানান, এ বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন