প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০২৬

চাটখিলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় মামলায় সাজাপ্রাপ্ত ও নয় মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর থানার সহযোগিতায় চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে আটক করেছে।

সাজাপ্রাপ্ত আসামী ফখরুল ইসলাম উপজেলার শাহাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মোট ৯টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে ৬টি সাজা ও ৩টি সাধারণ সিআর ওয়ারেন্ট। মামলা গুলোর মধ্যে রয়েছে দুইটি অর্থ জারী মামলায় ৬ মাস করে কারাদণ্ড ও একটা সিআর মামলায় ১ বছরের কারাদন্ড এবং ৩০ লাখ টাকা জরিমানা, অন্য মামলায় ৪ মাসের কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছে আদালত।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, চাটখিল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর