
সেনবাগ থেকে মোঃ হারুন : সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে ছাঁই হলেও পুড়ে নাই কোরআন শরীফ। ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার গভীর রাতে, উপজেলার ৬নং ইউনিয়নের কাবিলপুর নেতার দোকানে। ক্ষতিগ্রস্তরা জানান- অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে হল আবুল কাশেম নেতার মুদি দোকান, রিয়াজের অটো পার্সের দোকান, ইমনের মুদি দোকান,আমির হোসনের খাওয়ার হোটেল ও আবদুল্লার সেলুন দোকান।
আপনার মতামত লিখুন :