প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৬

বৃহত্তর নোয়াখালী সমিতি-ঢাকার ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালী সমিতি-ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১১ জুলাই) রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের সন্নিকটে ব্লু স্কাই কনভেনশন হলে (তেজগাঁও পুরাতন বিমানবন্দর প্রাঙ্গণ) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আয়োজক সূত্র জানায়, ১৯১২ সালে ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী কলকাতায় প্রতিষ্ঠিত বৃহত্তর নোয়াখালী সমিতি দীর্ঘদিন ধরে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের মানুষের ঐক্য, ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ঢাকার ৩২, নাজিমুদ্দিন রোডে অবস্থিত নিজস্ব ভবন থেকে (রেজি. নং-১০৭৯) সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠান সফল করতে সমিতির ভাইস প্রেসিডেন্ট কে মোহাম্মদ নূরুল আমিন আহ্বায়ক এবং সেক্রেটারি জেনারেল মো. মিজানুর রহমানের নেতৃত্বে ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এস এ এম ফজলুল কবির কে যুগ্ম আহ্বায়ক এবং মো. রফিকুল ইসলাম সদস্য সচিব ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান ও সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, সচিব, শিল্পপতি, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে আশা করা । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির প্রেসিডেন্ট এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী সকাল ১০টায় নিবন্ধন শুরু হবে। সকাল ১১টায় প্রথম পর্বে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, সমিতির কার্যক্রমের উপস্থাপনা, “বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন ও সম্ভাবনা” শীর্ষক বিশেষ উপস্থাপনা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হবে। পরে প্রধান অতিথির ভাষণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে।

দ্বিতীয় পর্বে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। বিকেল ৩টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র।

আয়োজকরা বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের সদস্য, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর