
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, ননা মিয়া চৌকিদার বাড়ির আবুল কাশেমের ছেলে সোহান চৌধুরী (২০) নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মিলেনি।
সোহানের পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ২রা জুলাই বৃহস্পতিবার বিকেলে বন্ধু ফাহিমের সাথে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সোহান।
শনিবার (১১ জুলাই) বিকেলে কবিরহাটে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার।
সন্ধান না পাওয়া সোহানের বাবা আবুল কাশেম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে তার বাড়ির পার্শ্ববর্তী বন্ধু ফাহিম প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যেত। ২রা জুলাই বিকেলে ফাহিম ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না।
তিনি আরও বলেন, “অনেক খোঁজাখুঁজির পর ৪ঠা জুলাই কবিরহাট থানায় জিডি করতে গেলে কর্তব্যরত এসআই হাবিবুর রহমান অভিযোগ নিতে অপারগতা জানান।
তিনি বলেন ৩ তারিখ তিনি এখানে বদলি হয়ে এসেছেন, ৪ তারিখে নিয়োগপত্র পাননি।
সোহানের মা কান্নায় ভেঙে পড়েন, এবং বলেন আমার ২ টা ছেলে একটা কে হারিয়ে আমি নিঃস্ব, প্রসাশন ও সংবাদিক ভাইদের মাধ্যমে আমার সোহান কে আমার বুকে ফিরিয়ে দেন।
সোহানের বড় ভাই বলেন আমার খুব আদরের ছোট ভাই তাকে বিদেশ যাওয়ার সকল ব্যবস্থা আমি করেছি, আজকে তাকে পাচ্ছি না, এখন আমি প্রসাশনের সহযোগীতা চাই।
এরপর ৮ জুলাই বুধবার সরাসরি কবিরহাট থানার ওসি রুমেল বড়ুয়ার কাছে যান তিনি। পরে ওসি অভিযোগ গ্রহণ গ্রহণ ও এই বিষয়ে তদন্ত করার জন্য এসআই হাবিবকে নির্দেশ দেন।
এ বিষয়ে এসআই হাবিবুর রহমান বলেন, “অভিযোগটি গ্রহণ করে সোহানের বন্ধু ফাহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :