প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জুলাই, ২০২৬

সেনবাগে অস্ত্রসহ ১৪ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, সেনবাগ : সেনবাগে যৌথ অভিযানে অস্ত্র, ডাকাতি, মাদক ও পুলিশ সদস্যদের ওপর হামলাসহ ১৪টি মামলার আসামি নয়ন মিয়া ওরফে নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে সেনবাগ থানা পুলিশ ও নরসিংদী থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নয়ন মিয়া নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ৩ নম্বর লেবুতলা ইউনিয়নের আবদুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, অস্ত্র এবং পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর