প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুলাই, ২০২৬

বেগমগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (বেতুয়াবাগ) বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গোপালপুর ইউনিয়নের আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের হল রুমে সম্মেলনে মোট ১০১ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি পদে ইকবাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক পদে মোসলেহ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হান্নান সেলিম নির্বাচিত হয়েছেন।

বেতুয়াবাগ বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক ফজলে আজিমের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্যের মাধ্যমে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ রুস্তম আলী, বিএনপি নেতা কামাল হোসেন সহ আরো অনেকেই।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রফিক উল্লাহ, মিলন চৌধুরী, নজরুল ইসলাম, সারোয়ার আলম দুলাল, আনোয়ার হোসেন মাঈন এবং মো. মহসিন।

সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নব-নির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত নেতাকর্মীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর