প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জুলাই, ২০২৬

সেনবাগে নতুন সহকারী কমিশনার হিসেবে যোগদান করলেন রেদওয়ান ইসলাম

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন রেদওয়ান ইসলাম। তিনি সোমবার (১৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি কুমিল্লার দাউদকান্দী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারের একজন কর্মকর্তা।

ব্যক্তিগত জীবনে রেদওয়ান ইসলামের পিতা তাজুল ইসলাম। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী খাদিজাতুল কোবরা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের স্থায়ী নিবাস ঢাকা জেলার কদমতলী এলাকায়।

সেনবাগ উপজেলায় নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা এবং জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর