
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে মালিকানাধীন জমি জোর পূর্বক দখলের চেষ্টা, রোপণ করা গাছপালা উপড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মুসলিম বেপারি বাড়িতে।
ভুক্তভোগী ও অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরওয়ারিশপুর মৌজায় নিজ মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন আবুল হোসেন। তবে একই বাড়ির মোহাম্মদ লিটন, হারুন হুজুর, সহ কয়েক জন তার জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গতবছর সহ দুপুরে গত ৭ই জুলাই রাতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে রোপণ করা বিভিন্ন ফলজ, বনজ ও মূল্যবান গাছের চারা উপড়ে ফেলে এবং ভাঙচুর করে। এতে তার প্রায় কয়েক হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযুক্ত হারুন হুজুর ও মোহাম্মদ লিটন এর বড় ভাই বলেন, আমরা আমাদের জায়গায় আছি। এটি মসজিদের পাশে হওয়ায় অনেকেই জায়গা দিয়ে দিয়েছে। তার কোন জায়গায় নেই।
ভুক্তভোগীর অভিযোগ, এর আগেও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা না মেনে উল্টো তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই বিষয়ে আবুল হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আপনার মতামত লিখুন :