
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : মালয়েশিয়া সফররত জেলা বিএনপির চার নেতাকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম, মালয়েশিয়া শাখা।
সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের রেস্টুরেন্ট মোনালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এবং অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ড. আহমেদ বোরহান, বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম, মালয়েশিয়া শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, এমডি মিজান, আরিফুল ইসলাম বিলাতসহ সংগঠনের অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন সোহাগ, নাজিম উদ্দিন রুপক, মোহাম্মদ রাসেল, মিজানুর রহমান, নজরুল ইসলাম, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, বিএনপি নেতা শওকত আজীম, মোহাম্মদ শওকত, মোহাম্মদ আশরাফ, মনির হোসেন, কামরুজ্জামান রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলামসহ প্রবাসী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সংবর্ধিত নেতারা প্রবাসীদের দেশের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে উল্লেখ করেন। তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :