প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : ঐক্য, ভ্রাতৃত্ব এবং পেশাগত মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয়েছে।কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার রাতে বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মু. শাহ আলম এবং সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় ও নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি আধুনিক, সুপরিকল্পিত ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রকৌশলী ও স্থপতিদের মেধা, দক্ষতা ও সততার সঙ্গে ভূমিকা রাখতে হবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার উন্নয়নে এ সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নওশাদ, নূর ট্রেডার্সের সত্ত্বাঅধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন। ইঞ্জিনিয়ার আবু জাফর,আর্কিটেক্ট শাহ নেওয়াজ রিয়াদ, ব্যবসায়ী হাসান আল মাহমুদ সুমন, সাংবাদিক প্রতিনিধি এহসানুল আলম খসরুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
পরে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী পূর্বঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আবদুস সাত্তার।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন এবং সাধারণ সম্পাদক হিসেবে আর্কিটেক্ট শাহ নেওয়াজ রিয়াদ দায়িত্ব গ্রহণ করেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আর্কিটেক্ট শাহ নেওয়াজ রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মু. শাহ আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আরিফুর রহমান সাইমুন, যুগ্ম অর্থ সম্পাদক কাউসার হোসেন, দপ্তর ও যোগাযোগ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম দপ্তর ও যোগাযোগ সম্পাদক মো. মহি উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমিত ভৌমিক, প্রকাশনা ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ও সাংবাদিক আবু সাঈদ শাকিল এবং যুগ্ম প্রকাশনা ও প্রচার সম্পাদক রাইতুল হাসান রায়হান।

অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, রড-সিমেন্ট ব্যবসায়ীবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘ সফল কার্যকাল শেষে বিদায় নেওয়া ২০২৫-২০২৬ সেশনের কমিটির সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বিদায়ী ও নতুন নেতৃত্বের এই মিলনমেলায় দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে সংগঠনটির নতুন অধ্যায়ের সূচনা হয়। পরিশেষে জমকালো প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

  • . এর আরও খবর