
সিনিয়র প্রতিবেদক : নোয়াখালীর সাংস্কৃতিক জাগরণের অন্যতম পুরোধা ও বরেণ্য শিক্ষাবিদ বিমলেন্দু মজুমদারের স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে।
১৮ জুলাই ২০২৬, শনিবার বিকাল ৩টায় নোয়াখালী পৌর মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হবে। বিমলেন্দু মজুমদার স্মরণে নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।
শোকসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল আবদিন এক আমন্ত্রণ বার্তায় জানান, নোয়াখালীর সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে বিমলেন্দু মজুমদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন, কর্ম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :