
স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও ধরে রাখতে হবে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহিদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা কোনো একক ধর্মের কথা বলে, যারা কোনো একক সংস্কৃতির কথা বলে, তারা প্রকৃতির আইন জানেন না।
এ সময় নিজের সংসদীয় আসনের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন তথ্যমন্ত্রী। আশ্বাস দেন, ভেগাই হালদারের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণ, জাতীয়করণ এবং আধুনিক মন্দির স্থাপনের। পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
আপনার মতামত লিখুন :