
নিজস্ব প্রতিবেদন : অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা তথ্য অফিস ব্যাপক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করছে। সরকারের গৃহীত পদক্ষেপ, আগাম সতর্কবার্তা এবং প্রয়োজনীয় নির্দেশনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, মাইকিং, স্থানীয় ও জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্যার পূর্বপ্রস্তুতি, নিরাপদ আশ্রয় গ্রহণ, বিশুদ্ধ পানি ব্যবহার, ডেঙ্গু ও ডায়রিয়া প্রতিরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ প্রয়োজনীয় সরকারি নির্দেশনা নিয়মিত প্রচার করা হচ্ছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো ভারী বৃষ্টিপাতের রেকর্ড হয়নি। পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার নদ-নদীর পানির স্তর বর্তমানে বিপদসীমার নিচে অবস্থান করছে।
জেলা তথ্য অফিস সকলকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে শুধুমাত্র সরকারি তথ্য ও নির্দেশনার ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নির্দেশনা মেনে চলার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :