প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে উদয় বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন উদ্বোধন

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক, উদয় বৃত্তি স্বপ্ন গড়ুক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘উদয় বৃত্তি পরীক্ষা ২০২৬’ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উদ্বুদ্ধ করতে এবং তাদের স্বপ্নের ভিত্তি মজবুত করতেই উদয় এইড ফাউন্ডেশন এই বৃত্তির আয়োজন করে আসছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুশিক্ষার প্রসারে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন, জমিলা খাতুন মেমোরিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসেন, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবন্ধু মজুমদার ও বসুরহাট মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ইব্রাহিম।

এতে আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আবদুর রহিম, শাহআলম, মো: নিজাম উদ্দিন, দেলোয়ার হোসেন, তপন চন্দ্র মজুমদার, আরিফুর রহমান, আজহারুল ইসলাম, ওমর ফারুক, আনোয়ার হোসেন, কামরুন নাহার, জীবন সুলতানা, নুর মোহাম্মদ অপু, শেখ ফরিদ, ইয়াছিন, শাহরিয়ার সাফায়াত, শামসুল আলম, মিজানুর রহমান এবং উদয় এইড ফাউন্ডেশনের সদস্য ইকবাল হোসেন প্রমুখ। বক্তারা বৃত্তি পরীক্ষার সার্বিক সাফল্য কামনা করে শিক্ষার্থীদের এতে অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর