
হামিদ রনি, বিশেষ প্রতিনিধি : র্যাবের অভিযানে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বশীকপুর এলাকা হতে একটি এলজি সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটানেন্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব ১১ নোয়াখালীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তি লতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর ভোররাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর এলাকায় অভিযান চালায়। এ সময় অস্রধারী সন্ত্রাসী নূর হোসেন সাগর নামে ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করে। পরে তার তথ্য অনুযায়ী একটি এলজি ও একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া নূর হোসেন সাগর লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রফিক উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় মারামারি ও বিভিন্ন রকম অপরাধমুলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
র্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটানেন্ট কমান্ডার মাহমুদুল হাসান দৈনিক নোয়াখালীর কথা কে জানান, যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড বা এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া আসামের বিরুদ্ধে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র এনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :