প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুলাই, ২০২৬

সেনবাগ প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন কমিটি ঘোষণা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠী-র নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে বসন্ত কুমার বণিক সভাপতি এবং মো. নূর হোসাইন সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে সেনবাগ উপজেলা বিআরডিবি মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম তাজু-এর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর হোসাইন সুমন-এর সঞ্চালনায় শপথ ও পরিচিতি সভার মাধ্যমে নতুন কার্যকরী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

এর আগে সেনবাগের রসমেলা লাইভ কিচেনে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবদুল মান্নান বাবলু ও সহিদুল্লাহ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম মানিক, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান লিটন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বকুল আলম মুন্না, প্রচার সম্পাদক হৃদয়াল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক গোলাম মাওলা এবং সদস্য প্রতিনিধি হিসেবে আমির হোসেন লিটন, সালাউদ্দিন সুমন ও জামাল উদ্দিন বিপ্লব।

শপথ ও পরিচিতি সভায় সংগঠনের প্রবীণ সদস্য এমরান হারিছ ফারুক, আবদুল হান্নান লিটন, জাহেদ হাসান লিটন, ওমর ফারুক ও গোলাম আযম উপস্থিত ছিলেন। এছাড়া সদস্য ইব্রাহিম খলিল, আবুল কাসেম মিন্টু, সফিকুজ্জামান সীমু, মিজানুর রহমান, মো. হারুন, মহিন উদ্দিন বাবু, আবদুল জব্বার রিপন, নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম তাজু তাদের শপথ বাক্য পাঠ করান।

বক্তারা বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠী দীর্ঘদিন ধরে সেনবাগের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নবনির্বাচিত সভাপতি বসন্ত কুমার বণিক ও সাধারণ সম্পাদক মো. নূর হোসাইন সুমন সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও জনসম্পৃক্ত করে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর