
নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশ্বনাথ থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত এলাকার ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় নোয়াখালী পৌর বাজারের পৌর মার্কেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম মুক্তার। সভা সঞ্চালনা করেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম কিরণ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ সাজ্জাদ হোসেন মিলন, মোহাম্মদ আবু হানিফ, এবিএম কলিম উল্লাহ, মো. আবুল হাসান, নিজাম উদ্দিন ফিরোজ ও মো. ইয়াছিন।
বিশেষ অতিথি ছিলেন সমিতির কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, সহ-সভাপতি মো. আব্দুল মালেক ও দ্বীন মোহাম্মদ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ স্বপন, কোষাধ্যক্ষ আব্দুল সামাদ শাহীন এবং কার্যনির্বাহী সদস্য মো. শাহ এমরান।
সভায় বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের নিরাপত্তা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্বনাথ থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত এলাকার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :