
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগের আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের আওতাধীন আল-জাহিদ ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসার নতুন ভবনে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন, অভিভাবক সমাবেশ, হাফেজে কুরআন ছাত্রদের পাগড়ী প্রদান এবং ছাত্র-শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মো. জাহিদুল ইসলাম।
আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ব বশির উল্লাহ চৌধুরী রিপনের সভাপতিত্বে এবং বোরহান সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোহাম্মদ উল্লাহ জুবায়ের ও হাজ্বী নজির আহমদ।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে দেওয়া হয় এবং কৃতী ছাত্র ও শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, কুরআনের আলোকে আদর্শ, নৈতিক ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। তারা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :