প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুলাই, ২০২৬

জেলায় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা

সিনিয়র প্রতিবেদক : জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও বিদ্যুৎ সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যুতের সাশ্রয়ী ও দক্ষ ব্যবহার নিশ্চিত, অবৈধ সংযোগ প্রতিরোধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সাশ্রয় সমন্বয় কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় বিদ্যুতের অপচয় রোধে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা, অবৈধ সংযোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা, প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ, গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও বিদ্যুৎ সাশ্রয় সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর