প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুলাই, ২০২৬

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটি গঠন

সিনিয়র প্রতিবেদক : মাইজদীতে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আলাউদ্দিন আলোকে সভাপতি এবং চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী এরাদত উল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটিও ঘোষণা করা হয়।

জেলা কমিটিতে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আহসান উল্লাহকে সভাপতি, চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক, একই অফিসের মোহরার গিয়াস উদ্দিন দুলালকে সাংগঠনিক সম্পাদক এবং জেলা রেকর্ডরুমের সহকারী রেকর্ড কিপার মো. নুরুল আমিনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা খাতুন আনুষ্ঠানিকভাবে দুই কমিটির নাম ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আলাউদ্দিন আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ বায়োজিদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, জেলা বিএনপির সদস্য আবু নাসের, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর