প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩

কোম্পানীগঞ্জে মহিলা আওয়ামী লীগ’র কর্মী সমাবেশ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ’র উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় চরকাঁকড়া ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তব্য রাখেন, চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ সবুজ, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী সভাপতি পারভীন আক্তার, সহ-সভাপতি আক্তার জাহান বকুল( মির্জা কাদের),উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সফি উল্যাহ, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ,বিএনপি -জামাতের অগ্নিসন্ত্রাস, জ্বালাও -পোড়াও কর্মসূচিকে প্রতিহত করে, ঘরে ঘরে মা -বোনের কাছে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে ওবায়দুল কাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখাতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর