প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে দিনদুপুরে শিক্ষিকার বাসায় চুরি, নগদ টাকা ও সোনা লুট

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে দিনদুপুরে এক স্কুলশিক্ষিকার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাসার তালা ভেঙে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘শাহানাজ কটেজে’ (ডা. ফখরুলের বাসার দ্বিতীয় তলা) এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী বসুরহাট নাছের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনের বেলায় বাসা ফাঁকা থাকার সুযোগ নেয় চোর চক্রটি। তারা সুকৌশলে প্রধান দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে ভেতরের আলমারি ও ওয়ারড্রব তছনছ করে। এ সময় ঘরে রক্ষিত নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত চম্পট দেয়।
পৌরসভার মতো জনাকীর্ণ ও ব্যস্ত এলাকায় দিনদুপুরে এমন চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ও নৈশপ্রহরার পাশাপাশি দিনের বেলাতেও টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর