প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জুলাই, ২০২৬

নারীর নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারে অংশগ্রহণমূলক উদ্যোগের ওপর গুরুত্বারোপ

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : জেলা প্রশাসনের উদ্যোগে ‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন—নারীর অংশগ্রহণ, নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সামাজিক নিরীক্ষা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

সিপিডি ও প্রান-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন ডায়লগ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ, সিপিডির অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান-এর প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ এবং জিএফএ কনসালটিং গ্রুপের ডেপুটি টিম লিডার মিজ ক্যাথারিনা কনিগ।

সভায় সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন করেন নাগরিকতা, সিপিডির প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম এবং মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট জাওয়াদুল করিম। অনুষ্ঠানে ইউএনএফপিএ (UNFPA)-এর প্রতিনিধি সাদিয়া সামরিন হৃদি বক্তব্য দেন।

সভায় নারীর নিরাপত্তা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, অংশগ্রহণমূলক সামাজিক নিরীক্ষার মাধ্যমে সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর