প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জুলাই, ২০২৬

নোয়াখালীর উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি মো. শাহাজাহানের

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : নোয়াখালীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। জনসেবার মান বাড়াতে সব সরকারি দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এ কথা বলেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান।

রোববার (১৯ জুলাই)  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এবং  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নের বর্তমান অবস্থা, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে গৃহীত ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনসাধারণের কাছে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর