প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জুলাই, ২০২৬

সেনবাগ ইসলামি একাডেমিকে ল্যাপটপ উপহার দিলেন বিএনপি নেতা চান্দন হোসেন রাজু

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ পৌর শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ ইসলামি একাডেমি-এর তথ্যপ্রযুক্তি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি ল্যাপটপ উপহার দিয়েছেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক চান্দন হোসেন রাজু।

মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির আইসিটি ল্যাবে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী একটি এইচপি (HP) মডেলের ল্যাপটপ আনুষ্ঠানিকভাবে মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ল্যাপটপটি গ্রহণ করে সেনবাগ ইসলামি একাডেমির কর্তৃপক্ষ প্রবাসী ব্যবসায়ী ও বিএনপি নেতা চান্দন হোসেন রাজুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সমাজের বিত্তবান ও প্রবাসীদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে ব্যবহারিক শিক্ষা গ্রহণের আরও ভালো সুযোগ পাবে এবং ডিজিটাল শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর