
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার, একটি জিপ গাড়ি জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেল ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খাঁন এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান-এর হাতে এ অর্থ পুরস্কার তুলে দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন, এ এস আই জালাল আহমেদ, আবদুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বেগমগঞ্জে পরিচালিত একটি বিশেষ অভিযানে একটি জিপ গাড়ি থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত জিপটি জব্দ করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :