প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩

চাটখিলে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলা পরিষদ শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়ার সভাপত্তিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, ওসি তদন্ত বিমল কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী, ইউপির চেয়ারম্যান, মেহেদী হাসান বাহালুল, হারুনুর রশিদ বাহার, বাহার আলম মুন্সি, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু, সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ুব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমুখ। এর আগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর