প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ জুলাই, ২০২৬

সুধারাম মডেল থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন হারুন অর রশিদ

????????????

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক: সুধারাম মডেল থানার পুকুরে তিন মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। “উন্নয়নের পথে এগিয়ে চলি, পোনা মাছ অবমুক্ত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা ও নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হারুন অর রশিদের উদ্যোগ ও অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মুকিব হাসান, নোয়াখালী জাতীয়তাবাদী আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দীনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে একদিকে যেমন মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে এ ধরনের উদ্যোগ।

উদ্যোক্তা আলহাজ্ব হারুন অর রশিদ বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে নিয়মিতভাবে পোনা অবমুক্ত করা হবে, যাতে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।
তিনি আরও বলেন, এ উদ্যোগ শুধু সুধারাম মডেল থানার পুকুরে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ সংরক্ষণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর