প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ জুলাই, ২০২৬

মাইজদীতে সেবার মানোন্নয়নে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের প্রশিক্ষণ

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক: মাইজদীতে সেবার মানোন্নয়ন, সামাজিক কলঙ্ক (স্টিগমা) হ্রাস এবং সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সব উপজেলার সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

প্রশিক্ষণে সেবাগ্রহীতাদের প্রতি আরও মানবিক, সংবেদনশীল ও পেশাদার আচরণ নিশ্চিতকরণ, সামাজিক কলঙ্ক দূরীকরণ এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিভিন্ন বিষয় উপস্থাপন ও আলোচনা করা হয়।
কর্মশালার প্রধান আলোচক ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর ফিল্ড অফিসার সাদিয়া সামরিন হৃদি। তিনি কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা আয়োজন ও পরিচালনার কৌশল, কার্যকর যোগাযোগ, সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সেবার মানোন্নয়নে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময়  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউএনএফপিএ-এর প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং সার্ভিস ডেস্ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর