প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ জুলাই, ২০২৬

সেনবাগে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ: সেনবাগে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ৩ হাজার ৯ শত ৫০ পিচ  ইয়াবা ট্যাবলেট ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের একটি দল ২২ জুলাই ২০২৬ রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ইসলামীয়া ফামের্সীর সামনে এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ডোমনাকান্দী বলা কাজী  বাড়ির সামছুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৯) এবং ইয়ারপর  ২ নং ওয়ার্ডের  ওয়াসিল মিছাব বাড়ির শহীদ উল্লাহ ছেলে মো: নজরুল ইসলাম (৪৮)। অভিযানকালে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ থেকে মোট ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে তিনটি মোবাইল ফোন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর