প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুলাই, ২০২৬

মাইজদীতে মীনা বাজার সুপার শপের নতুন আউটলেটের উদ্বোধন

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : মাইজদীতে মীনা বাজার সুপার শপের নতুন ‘মাইজদী আউটলেট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মাইজদী স্টেট আবাসিক এলাকার প্লট-১, রোড-৩৬-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মাহবুব আলমগীর আলো। এ সময় তিনি মীনা বাজার সুপার শপকে সাধারণ মানুষের পাশে থেকে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, “বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনকল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ এবং অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন এই আউটলেটের মাধ্যমে মাইজদী ও আশপাশের এলাকার ক্রেতারা এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর