প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুলাই, ২০২৬

ভারসাম্যহীন মেয়েকে দিয়ে প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : ভারসাম্যহীন তরুনীকে দিয়ে কবিরহাট উপজেলার ৬ নং ধানশালিক ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ইসমাইল ডুবাইওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপবাদ, মানহানি ও গুজব ছড়িয়ে যাচ্ছে একটি চক্র। এর প্রতিাবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ধানশালিক ইউনিয়নের চর মণ্ডলীয়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এলাকাবাসী৷
এসময় বক্তারা বলেন, আমাদের এলাকার সবচেয়ে সম্মানিত ও সামাজিক ব্যক্তিত্বের অধিকারী ইসমাইল ডুবাইওয়ালার কাছে চাঁদা চায় একটি পক্ষ।

তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে মানষিক ভারসাম্যহীন তরুণীকে জড়িয়ে বাজে অপবাদ দেওয়া হয়েছে।

এগুলো নিয়ে ধারাবাহিক গুজব ছাড়িয়ে ইসমাইল ডুবাইওয়ালার মানহানী করছে একটি কুচক্রী মহল।

এছাড়াও একাধিক আইডি থেকে লেখালেখি করে তার মানহানীর চেষ্টা অব্যাহত রেখেছে এই চক্র।

যা এ অঞ্চলের সর্বস্তরের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করে। এলাকাবাসী জানায়, ইসমাইল ডুবাইওয়ালা একজন অত্যন্ত ভালো মানুষ, তিনি এ অঞ্চলের উন্নয়ন ও সামাজিক সকল কর্মকান্ডে জড়িত।

এই ভারসাম্যহীন মেয়েটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা, যেখানে মেয়েটি ইসমাইল সহ তিনজন পুরুষের নাম নিয়ে বলছে এরা সবাই তার সাথে খারাপ কাজ করেছে, তাই এলাকাবাসী ও ইসমাইল ডুবাইওলার জোর দাবী সত্যিকারের দোষীকে শনাক্ত করতে দ্রুত ওই মেয়ের ডিএনএ পরীক্ষা করা হোক।

তাহলেই সত্যিকারের অপরাধী বের হয়ে যাবে। পরিক্ষার মাধ্যমে যেই ব্যাক্তি অপরাধী হয় তাকে যেনো আইনের আওতায় এনে মেয়েটি ও বাচ্চার দ্বায়িত্ব নেওয়ার ব্যবস্থা করা হয়।

এলাকাবাসী বলেন, যারা গুজব ছড়িয়ে একজন সম্মানিত মানুষের সম্মানহানির চেষ্টা করছে, এই কুচক্রী মহল ও ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউছুপ, মোহাম্মদ ইব্রাহিম হুজুর, রফিক উল্যাহ, মোহাম্মদ, হানিফ, রুবেল সহ অনেকে।

আরও পড়ুন

  • . এর আরও খবর