
মো. রাজিব উদ্ দৌলা চৌধুরী : হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজারে গত ২৩/০৭/২৬ তারিখে ৫শত বন্যার্ত পরিবারের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যান সমিতি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রতি পরিবারের মধ্যে ১০ কেজি চাউল,২ কেজি আলু ২ কেজি আটা, ০১ কেজি পেয়াজ,০১ কেজি লবণ, ০১ কেজি ডাউল এবং হাফ কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়।
অন্যন্যের মধ্যে হাতিয়া উপজেলার ইউএনও রাসেল ইকবাল ও পিআইও, বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সভাপতি মির্জা গালিব ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশিদ এবং সাবেক ভিপি ইফতেখার আহমেদ নিপু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :