প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুলাই, ২০২৬

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য হলেন জয়নুল আবদিন ফারুক

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারা অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে। নতুন কমিটিতে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ আযম খানকে নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে।

নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইনামুল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফখরুল রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক, অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ গেজেটে প্রকাশিত এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ মনিরুজ্জামান কচুয়াল স্বাক্ষর করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর