প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুলাই, ২০২৬

বেগমগঞ্জে মহাসড়কে অবৈধভাবে বালি রেখে দখল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মিয়ারপুল এলাকায় মহাসড়ক দখলমুক্ত ও জনভোগান্তি নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা ভুমি কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন এর পরিচালিত এ অভিযানে মহাসড়কের ওপর অবৈধভাবে বালি রেখে দখল করার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একটি মামলায় মো. রানা (২৫), পিতা- আব্দুল খালেককে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকেই মহাসড়কে রাখা বালি অপসারণ করা হয়। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে সৃষ্টি হওয়া ভোগান্তির তাৎক্ষণিক অবসান ঘটে।

অভিযানে বেগমগঞ্জ মডেল থানার অধীন চৌমুহনী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলা উদ্দিন সহ পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মহাসড়ক দখলমুক্ত রাখতে এবং জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর