প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জুলাই, ২০২৬

কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১

কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলায় একজন কর্মী নিহত হয়েছেন। হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল আতওয়ান এক বিবৃতিতে জানান, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

তবে হামলার ধরন বা ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। নিহত ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা সামনে এলো।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুন

  • . এর আরও খবর