প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জুলাই, ২০২৬

সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’র নতুন কমিটি গঠন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : দেশের ২০টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত বৃহত্তম শ্রমিক জোট সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মোশারেফ হোসেন মন্টুকে প্রধান সমন্বয়ক এবং সোহেল রানাকে নির্বাহী সমন্বয়ক নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। আলোচক হিসেবে বক্তব্য দেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিশিষ্ট শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার লিমাসহ এসএসপিভুক্ত ২০টি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্য অর্জনে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ২০টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শ্রমিকদের অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর